কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান

জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আর্থিক সহায়তা ও অটোরিকশা প্রদান। ছবি : কালবেলা
জামালপুরে গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আর্থিক সহায়তা ও অটোরিকশা প্রদান। ছবি : কালবেলা

জামালপুর জেলায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আর্থিক সহায়তা এবং অটোরিকশা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তিনটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, ১৪টি আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি গুরুতর আহত পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়।

মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত, সংগঠনের উপদেষ্টা মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ছাত্রদল বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রসাশন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১০

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১১

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১২

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৪

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৫

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৬

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X