কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ছাত্রদলের সাবেক সভাপতি

কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রাবণ। ছবি : কালবেলা
কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শ্রাবণ। ছবি : কালবেলা

যশোর-৬ (কেশবপুর) আসনে নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

শ্রাবণ বলেন, দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের মাটি ও মানুষের সঙ্গে মিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ প্রমুখ।

এর আগে দীর্ঘ এক যুগ পর শনিবার বিকেলে নিজ জন্মভূমি কেশবপুরে আসেন সাবেক ছাত্রদল সভাপতি। তার বাড়ি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে।

রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে বহুবার তাকে হামলা-মামলার শিকারও হতে হয়েছে।

২০২২ সালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ২০২৩ সালের ১১ অক্টোবর বিএনপির নির্বাহী কমিটির সদস্য হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১০

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১২

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৩

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৪

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৫

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৮

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৯

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

২০
X