টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল : আফরোজা আব্বাস

টাঙ্গাইলে মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য দেন আফরোজা আব্বাস। ছবি : কালবেলা
টাঙ্গাইলে মহিলা দলের আলোচনা সভায় বক্তব্য দেন আফরোজা আব্বাস। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না যে মহিলা দলের কর্মীরা মাঠে-ঘাটে ছিল না।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ছাত্র-জনতা আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল মহিলা দলের। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছি।

মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X