চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন-সুন্নাহর শিক্ষায় জীবন গড়ার আহ্বান চসিক মেয়রের

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর শিক্ষা কাজে লাগানো জরুরি। পরিশ্রম, সততা, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে আদর্শ মানুষে পরিণত হওয়াই ইসলামী শিক্ষার আসল লক্ষ্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম।

ডা. শাহাদাত হোসেন বলেন, কোরআন মানবতার জন্য চিরন্তন দিকনির্দেশনা। যুগে যুগে নানা ধর্মগ্রন্থে পরিবর্তন এসেছে, কিন্তু আল কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। শুধু পাঠ নয়, কোরআনের প্রতিটি আয়াতের মর্মার্থ বুঝে জীবনে প্রয়োগ করলেই তা অর্থবহ হবে।

তিনি আরও বলেন, নামাজ শুধু ধর্মীয় কর্তব্য নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও প্রমাণিত উপকারী। করোনাকালে যেমন শ্বাসকষ্ট মানুষকে বিপর্যস্ত করেছিল, তেমনি নামাজ ও কোরআনের শিক্ষার অভাবেও জীবনে সংকট দেখা দেয়।

নবী করীম (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, তিনি ছিলেন ধৈর্য, সহিষ্ণুতা ও মানবিকতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। পাথরে আহত হয়েও শত্রুদের হেদায়েত কামনা করেছেন। এমনকি যারা কষ্ট দিয়েছে, অসুস্থ হলে তিনি তাদের খোঁজ নিয়েছেন।

ডা. শাহাদাত বলেন, তরুণ প্রজন্মকে শুধু সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ না থেকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করতে হবে। হজরত মুসা (আ.), ইব্রাহিম (আ.), ঈসা (আ.)-সহ অন্যান্য নবী-রাসুলদের জীবন ও হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অধ্যয়ন করলে প্রকৃত কর্মঠ ও আদর্শ মানুষ হওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন ও আবদুর রহিম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মো. জাবেদুল হক, শফিউল বশর সাজু ও সাদ্দেমুল হক।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১১

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৩

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৪

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৫

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৬

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৭

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৮

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৯

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

২০
X