সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন : ডিসি সারোয়ার

সিলেটে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা
সিলেটে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা

সিলেটের রাস্তা পরিষ্কারে আবারও কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই। রাস্তা দখল করে, যানজট সৃষ্টি করে ব্যবসা করার সুযোগ আইনত নেই। এটা এ শহরের একটা বড় সমস্যা। হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এটা এ নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে হকার এলাউ করব না।

হকারদের দাবির বিষয়ে তিনি বলেন, এখানে আন্দোলন করার, দাবি জানানোর কোনো সুযোগ নেই। এখানে যে তারা জায়গা পাচ্ছে সেটা তাদের জন্য বোনাস। এখানে তারা ব্যবসা করবে বিনা পয়সায়, কোনো জামানত ছাড়া। তাই এখানে বিল্ডিং করে দিতে হবে, এটা-ওটা করে দেবে- হকারদের এরকম কোনো দাবি জানানোর সুযোগ নেই।

সারওয়ার আলম বলেন, তারপরও তারা যাতে বেকার না হয়ে যায় তাই আমরা এ বিকল্প ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে মানুষজনের সমাগম হয়, ক্রেতারা আসে। সেই ব্যবস্থা করে দিতে এখানে একটা রাস্তার জায়গায় তিনটা রাস্তা করে দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X