বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

মোটরসাইকেল চাপা দিয়ে বাসটি সড়কের খাদে পড়ে যায়। ইনসেটে নিহত শিক্ষক আছাদুর রহমান। ছবি : কালবেলা
মোটরসাইকেল চাপা দিয়ে বাসটি সড়কের খাদে পড়ে যায়। ইনসেটে নিহত শিক্ষক আছাদুর রহমান। ছবি : কালবেলা

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসচাপায় আছাদুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও তারা বাসটিতে ভাঙচুর চালায়।

বুধবার (৮ অক্টোবর) উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাদুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। তিনি দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক। এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ওই শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। বাসটিকে ভাঙচুর করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুতর আহত হলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালী হাইওয়ে থানার র‌্যাকার খবর দেওয়া হয়েছে। ল্যাকার এলে খাদ থেকে বাস সরিয়ে থানায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরই বাসচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X