চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে বিপুল দেশি-বিদেশি জাল টাকা উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে বিপুল দেশি-বিদেশি জাল টাকা উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে বিপুল দেশি-বিদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর নগরের বহদ্দারহাটের নুরনগর হাউসিং সোসাইটির একটি বিল্ডিংয়ে অভিযান চালায় র‌্যাব-৭ এক অভিযানিক দল।

র‍্যাব জানিয়েছে, সিলেটে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে বিপুল জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী র‍্যাব-৭ এ অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক তানজীমের দাবি, শুটিংয়ের জন্য তিনি আন্দরকিল্লার একটি ছাপাখানা থেকে এগুলো ছাপিয়েছেন।

তবে র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নিয়মানুযায়ী টাকা ছাপানোর অনুমতি কারও নেই। অনলাইনের মাধ্যমে এ জাল টাকাগুলো বিক্রি এবং লেনদেন করা হতো।

অভিযান সূত্র জানায়, উদ্ধারকৃত জাল টাকার পরিমাণ ২০ কোটি। নগরের আন্দরকিল্লায় অবস্থিত অঙ্কুর প্রিন্টার্স নামে একটি ছাপাখানা থেকে এসব ছাপানো হতো।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে সেখানকার দুজনকে হেফাজতে নিয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ করে দেখছি আরও কারা এসবের সঙ্গে জড়িত। তদন্ত শেষে আরও বিস্তারিত জানাতে পারব।

কালবেলা/এসওআর/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X