ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

ঝালকাঠিতে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
ঝালকাঠিতে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

ঝালকাঠিতে নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক কালবেলার নবযাত্রার তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাবে কাজী খলিলুর রহমান মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করে জেলা প্রশাসক (ডিসি) আশরাফুর রহমান বলেন, বর্তমানে যতগুলো পত্রিকা দেখছি তার মধ্যে কালবেলা এগিয়ে রয়েছে। জুলাই আন্দোলনেও কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কালবেলা পত্রিকাটি সঙ্গে সঙ্গে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেয়। কালবেলার এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এ দেশের উন্নয়নে এটি কাজ করে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, তাৎক্ষণিক সংবাদগুলো যাতে বস্তুনিষ্ঠ হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। মানুষের সঠিক খবর যারা তুলে ধরবে তারাই ভালো করবে। কালবেলা পত্রিকাটি এটি অব্যাহত রেখেছে। এটি প্রতিযোগিতার, সাহসিকতা, স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এর কারণে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ নাসির উদ্দিন কবীর, বিডি নিউজের জেলা প্রতিনিধি ইসমাইল মুসাফির ও দৈনিক কালবেলার ঝালকাঠি জেলা প্রতিনিধি আরিফ সরদার।

এ সময় প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আলম টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য রতন আচার্য্য, রাজু খান, সদস্য মানিক রায়, মিজানুর রহমান টিটু, জাগো নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম, কাজী সোলাইমান সুমন, উজ্জ্বল রহমান, এসএম মাসুদ পারভেজ, নাঈম হোসেন, শাহীন আলম, রুহুল আমীন রুবেল, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান, আজকের পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি আরিফুর রহমান, রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খান এনামুল হোসেন, কালবেলার রাজাপুর প্রতিনিধি গোপাল কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X