পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পঞ্চগড়ে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
পঞ্চগড়ে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

‘সত্য, সাহস ও সুন্দর’— এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন— বিএনপির জেলা সভাপতি মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন। সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সিনিয়র সাংবাদিক শহিদুল রহমান শহীদ, এ রহমান মুকুল, সফিকুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, গত তিন বছরে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের মনে স্থান করে নিয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেষে কালবেলার সাফল্যের তিন বছর উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X