দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সুনাগরিক হয়ে গড়ে ওঠার শিক্ষা দেয় স্কাউটিং : সুবিদ আলী

দাউদকান্দির জুরানপুরে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ফাউন্ডেশনে শুক্রবার বাংলাদেশ স্কাউটস আয়োজিত পঞ্চম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা
দাউদকান্দির জুরানপুরে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ফাউন্ডেশনে শুক্রবার বাংলাদেশ স্কাউটস আয়োজিত পঞ্চম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে স্কাউটিংয়ের শিক্ষা প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। এটি একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলার দাউদকান্দির জুরানপুরে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ফাউন্ডেশনে বাংলাদেশ স্কাউটস আয়োজিত পঞ্চম জাতীয় কাব ক্যাম্পুরি-২০২৩ ও প্রথম উপজেলা ডে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওই কথা বলেন।

পরিদর্শনের সময় স্কাউটদের উদ্দেশ্যে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, ‘স্কাউটরা সমাবেশে বিভিন্ন কর্মসূচিতে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়। বর্তমান বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং কল্যাণমুখী সংগঠনগুলোর মধ্যে স্কাউটিং অন্যতম।’

বাংলাদেশ স্কাউট দাউদকান্দি শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান এতে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, স্কাউট লিডারসহ সমাবেশে অংশগ্রহণকরী স্কাউট ইউনিট লিডার ও স্কাউট সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১০

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১২

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৩

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৬

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৮

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৯

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X