মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় বিভাজন ভুলে সবুরের পক্ষে ঐক্যবদ্ধ দাউদকান্দির ভোটাররা

ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নির্বাচনী পথসভা। ছবি : কালবেলা
ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নির্বাচনী পথসভা। ছবি : কালবেলা

ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নৌকার প্রার্থী, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, সুষ্ঠু রাজনীতির প্রতিচ্ছবি তিনি।

দলের জন্য ত্যাগী নেতাদের পাশে ছায়া হয়ে থেকেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। তাকে প্রার্থী হিসেবে পেয়ে এবার আশায় বুক বেঁধেছে এলাকার সাধারণ মানুষ। সবাই মিলে নৌকাকে জয়ী করতে বদ্ধপরিকর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলের সবাই এক হয়ে কাজ করছেন। এ আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সর্বস্তরে গ্রহণযোগ্য হওয়ায় উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ বিরাজ করছে এলাকায়।

বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত মেজর জেনারেল অব, সুবিদ আলী ভূঁইয়ার অনুসারীরা নানা বিতর্কে জড়িয়ে পড়েন। নির্বাচনের পর পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে সখ্যতা গড়ে দলে বিভাজনের রাজনীতি শুরু করেন। ফলে এই আসনে আওয়ামী লীগে স্থান পেয়েছে হাইব্রিডরা, বঞ্চিত হয়েছে দুর্দিনের ত্যাগী আওয়ামী লীগাররা, সৃষ্টি হয়েছে দলের মধ্যে বিভাজন। তাই দাউদকান্দিতে সুষ্ঠু ও সাংগঠনিক রাজনীতি সুদৃশ্য করতে দলীয় বিভাজন ভুলে সবুরের পক্ষে ঐক্যবদ্ধ সবাই।

এ আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল এবং একজনের স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জাতীয় পার্টি থেকে আমির হোসেন ভূঁইয়া, জাকের পার্টি মাওলানা ওবায়দুল হক, তৃণমূল বিএনপির সুলতান জিসান আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক গণমুক্তি জোটের মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া।

তবে নির্বাচনী মাঠ ঘুরে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী যিনিই হোন না কেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই জনজোয়ার। এই আসনের জনগণ মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের আশা পূরণ করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে নৌকার মনোনয়ন দিয়ে।

এবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া, তার ছেলে উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ।

ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ বলেন, একটি দল থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারে। তবে আমরা সবাই নৌকার সৈনিক। নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছি। জনগণের কাছে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এমন একজন ব্যক্তিত্ব যিনি সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের প্রতিচ্ছবি, যা এলাকায় মনুষের মুখে মুখে।

তিতাসের নেতাকর্মীরা বলেন, ইঞ্জি. আব্দুস সবুর নৌকা প্রতীক পাওয়ায় এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উজ্জিবিত হয়েছে। নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই নিরলস কাজ করব। মনোনয়ন ঘোষণার পর দলের সবাই একাট্টা হয়ে কাজ করছে

আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, সংগঠনের ভেতর কোনো গ্রুপিং নেই। আমি দাউদকান্দি তিতাসের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসা পেয়েছি। নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ সহায় হলে এবং নেতাকর্মীদের ভালোবাসায় আগামী নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X