পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫২ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এনসিপি থেকে সরে দাঁড়ালেন মাহিম

ফারদিন এহসান মাহিম। ছবি : সংগৃহীত
ফারদিন এহসান মাহিম। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তা'আলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই তিনি আমাকে সফলকাম করেছেন (except NCP)। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন। বলা বাহুল্য, এনসিপির পীরগাছা শাখায় আমার কোনো পদবি ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময়কার দুজন ব্যক্তির মধ্যে আমি ছিলাম একজন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো করেই জানেন আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য। কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা—সবই। কেউ যদি আমার কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন ও পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।

উল্লেখ্য, ফারদিন এহসান মাহিম পীরগাছায় এনসিপির প্রাথমিক সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং স্থানীয়ভাবে দলটির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছিলেন। এ ছাড়া পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম নেতা ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১০

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১১

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১২

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৩

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৫

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৬

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৮

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৯

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

২০
X