পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো— উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাত-জ্যাঠাত ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলাধুলার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুই মারা যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X