কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। তাদের দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে সরকার উল্টো দাম বাড়িয়ে যাচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানির লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) রাতে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হওয়া এ বিক্ষোভ মিছিলে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘দুই বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার এক মাসের মাথায় বিদুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল সরকার। এই সরকার আসলে পল্টিবাজ, সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, আর রাতে আরেক কথা বলে। জনগণ যাবে কোথায়?’

তিনি আরও বলেন, ‘শুনেছি, আইএমএফ এবং বিশ্বব্যাংক একটা ঋণ দেওয়ার জন্য সরকারকে পুশ করছে মূল্যবৃদ্ধির জন্য।’

সভাপতির বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, নির্বাচনের পরেই জনগণের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এই সরকার তারেক রহমানের সরকার, লুটপাটের পাহারাদার। সরকার ক্ষমতায় আসার পর বলেছিলেন বিদ্যুতের দাম ২ বছরের মধ্যে বৃদ্ধি পাবে না। কিন্তু ৩ মাসের মধ্যেই ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পূর্বে অন্য জ্বালানির দামও বৃদ্ধি করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন যিনি পূর্বে ঋণখেলাপি ছিলেন। ইসলামি ব্যাংকের চেয়ারম্যানে বসিয়েছেন এমন একজনকে, যিনি বাংলাদেশ ব্যাংক থেকে দুর্নীতির দায়ে পদচ্যুত হয়েছিলেন। তার মানে সরকার জনগণের কথা চিন্তা না করে ফ্যাসিবাদের সময়ের লুটেরারদের নিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের পকেট কাটার চেষ্টা করছে।’

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘সরকার দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে নেতাকর্মীদের পকেট ভারী করার ব্যবস্থা করে দিচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে সেই জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলছেন। এই প্রতারণার হিসাব জনগণ নেবে কড়ায়গন্ডায়। জনগণকে বোকা ভাবলে সরকার ভুলের মধ্যে আছে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘এই সরকার নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে চলেছে। সরকার ভাবছে একাই যা খুশি তা করে শাসন করে যাবে। অথচ গণঅভ্যুত্থানের শক্তি এনসিপিসহ ১১ দলীয় জোট যদি এই সরকারের পেছন থেকে সরে দাঁড়ায়, তাহলে এই সরকার ধপাস করে পড়ে যাবে।’

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মহানগর সেক্রেটারি মুহতাসীম ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১০

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১১

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১২

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৩

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৪

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৫

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৬

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৭

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৮

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৯

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

২০
X