খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

গ্রেপ্তার মিন্টু শেখ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মিন্টু শেখ। ছবি : সংগৃহীত

খুলনার করিমনগরে আলাউদ্দিন মৃধাকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিন্টু শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ১৬ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে গুলি ও জবাই করে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রূপসার হোসেনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ সিপিসি-স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে মিন্টু শেখকে (৪০) গ্রেপ্তার করে। মিন্টু খুলনার সোনাডাঙা থানার ময়লাপোতা এলাকার আলমগীর শেখের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর মিন্টু শেখকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে করিমনগর এলাকায় আলাউদ্দিন মৃধাকে (৩৯) নিজ বাড়ির সামনে পিস্তল দিয়ে গুলি করে এবং গলায় পোচ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের স্ত্রী নারগিস বেগম সোনাডাঙা মডেল থানায় মিন্টু শেখসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X