বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বিএনপির স্থানীয় কার্যালয়ের আসবাবপত্র। ছবি : কালবেলা
আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বিএনপির স্থানীয় কার্যালয়ের আসবাবপত্র। ছবি : কালবেলা

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ভেতরে থাকা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়নের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ৭নং ওয়ার্ড বিএনপির অফিস খুলে ভেতরের পুড়ে যাওয়া দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, গত বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, পরিকল্পিতভাবে অফিসে আগুন দেওয়া হলেও বাইরে থেকে সারাদিন কিছু বোঝা যায়নি। রাতে অফিস খুললে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি পরিকল্পিত ঘটনা। আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর আগেও আমাদের বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রশাসনের দ্রুত ব্যবস্থা আশা করছি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X