রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীকে নিরাপদ শহর হিসেবে গড়তে চাই : আরএমপি কমিশনার

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আরএমপির নতুন কমিশনার ড. মো. জিল্লুর রহমান। ছবি : কালবেলা
রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আরএমপির নতুন কমিশনার ড. মো. জিল্লুর রহমান। ছবি : কালবেলা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের অন্যান্য ডিভিশনাল শহরের মতো রাজশাহী শহরেও বিভিন্ন চ্যালেঞ্জ বিরাজ করছে। বিশেষ করে ট্রাফিক ম্যানেজমেন্ট, মাদক নিয়ন্ত্রণ, সিসিটিভি স্থাপনসহ অন্যান্য নিরাপত্তা বিষয়। তিনি স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা নিয়ে রাজশাহীকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চান।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় কমিশনার এসব কথা বলেন।

এর আগে সকালে তিনি আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভায় সাংবাদিকরা নতুন কমিশনারকে শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তারা বিস্তারিত তথ্য দেন। ড. জিল্লুর রহমান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X