ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

ডাকাতির পূর্ব মুহূর্তে ডাকাত দল। ছবি : ভিডিও সংগৃহীত
ডাকাতির পূর্ব মুহূর্তে ডাকাত দল। ছবি : ভিডিও সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ ছিনিয়ে নিয়ে কারটি ভাঙচুর ও চালককে মারধর করে দেশীয় অস্ত্রধারী ডাকাত দলটি। ইতোমধ্যে ডাকাতির পূর্ব মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান, পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা থেকে রাত ২টার দিকে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি গোলাপনগরের মনিপার্ক নামক এলাকায় পৌঁছলে ৬-৭ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল গাড়িটি লক্ষ্য করে তাড়া করে। অস্ত্রের মুখে তারা গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক হিমেলকে মারধর করা হয় এবং গাড়ির দুটো জানালার কাচ ভেঙে ফেলা হয়।

ডাকাতি ঘটিত হওয়ার পূর্বেকার ঘটনাটি প্রাইভেটকারে থাকা যাত্রী বাপ্পি ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিমুল জানিয়েছেন, এ ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান কালবেলাকে বলেন, থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X