হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্ররাই হানাদার-স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছে : হান্নান মাসউদ

হাতিয়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। চবি : কালবেলা
হাতিয়ায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। চবি : কালবেলা

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ছাত্ররাই এই দেশকে ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এবং ১৯৯০ সালে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে। একইভাবে ২০২৪ সালে ভারতীয় হানাদারদের হাত থেকেও দেশকে মুক্ত করেছে ছাত্রসমাজ। যারা ভারতের গোলামি করত, তাদেরকে হটিয়ে ছাত্ররাই এই দেশকে স্বাধীন করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার এনপিপির অস্থায়ী কার্যালয়ে হাতিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, তৎকালীন গণতান্ত্রিক ছাত্রশক্তিরই বর্তমান রূপ হলো জাতীয় ছাত্রশক্তি। আর এই জাতীয় ছাত্রশক্তি একটি গণঅভ্যুত্থানের নাম। তাই আমাদের দায়িত্ব অনেক। আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক নেতার পক্ষে নয়, আমরা সাধারণ ছাত্রদের পক্ষে স্লোগান দেব। সাধারণ ছাত্রদের সংঘবদ্ধ করেই নতুন বাংলাদেশের বিনির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেবেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই দ্বীপ হাতিয়াকে পরিবর্তন করব। সারা বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তন হাতিয়াতেও আনতে আমরা ঐক্যবদ্ধভাবে বৈপ্লবিক ভূমিকা রাখব।

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলা আহ্বায়ক নেয়ামত উল্লাহ নিরব, সদস্য সচিব আশেক এলাহী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদ রাফেজ, মুখ্য সংগঠক তারিফ ও সিনিয়র সংগঠক আতিক হোসেন প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X