তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

টানা ৯ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। ছবি : কালবেলা

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। এ উপজেলায় টানা নয় দিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এর আগের দিন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

অন্যদিকে, এ ছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে স্থির রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১০

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১১

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৪

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৫

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৬

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৭

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৮

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৯

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

২০
X