পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল

‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

অভিযুক্ত নিশি আক্তার। ছবি : সংগৃহীত
অভিযুক্ত নিশি আক্তার। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি সেলাই মেশিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে পৌর মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

অভিযুক্ত মহিলা দল নেত্রীর নাম নিশি আক্তার। তিনি পৌর মহিলা দলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।

ভাইরাল হওয়া অডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘গতকাল যে বললা টাকার কথা, ওইখানে কি কিছু কমানো যাবে না?’

জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দল নেত্রী নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাব।’

এরপর ওই নারী বলেন, ‘আমি তো টেনশনে আছি, কী করব বুঝতেছি না। তুমি তো ফরিদুল ভাইয়াকেও বলতে দিতেছ না।’

এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘এই যে তোমরা এক কান দুই কান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে, ওইভাবেই তো আমরা করতেছি নাকি। যাক, তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও।’

কথোপকথনের একপর্যায়ে ওই নারী বলেন, ‘কী যে করব, টেনশনে আছি। আমাদের যদি এগুলো থাকত, তাহলে তো আর দৌড়াইতাম না।’

পরে নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে তোমাকে মাটি কাটার কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দিব। তুমি শুধু আমার কথা মত চলবা। তোমার চাকরি নিয়ে দিব।’

এ বিষয়ে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারকে ফোন করলে তিনি পরে দেখা করতে বলেন।

দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তার বলেন, অডিওটি আমিও শুনেছি। ভাইকে পাঠানো হয়েছে। ভাই ব্যস্ত আছেন। এই বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১০

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১১

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১২

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৩

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৪

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৫

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৬

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৭

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৮

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৯

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

২০
X