ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-৯

আপিল করবেন ‘যুক্তরাষ্ট্রের নাগরিক’ জামায়েত প্রার্থী ফজলুল হক

জামায়েত ইসলামী প্রার্থী ডা. একেএম ফজলুল হক। ছবি : কালবেলা
জামায়েত ইসলামী প্রার্থী ডা. একেএম ফজলুল হক। ছবি : কালবেলা

দ্বৈত-নাগরিত্বের জন্য মনোনয়ন বাতিল হওয়া জামায়েত ইসলামী প্রার্থী ডা. একেএম ফজলুল হক আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ডা. একেএম ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনো নথি জমা দেননি বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় ডা. এ কে এম ফজলুল হকের বিদেশে অবস্থান, পেশা, আয় ও ঠিকানাসংক্রান্ত তথ্য উল্লেখ থাকলেও নাগরিকত্ব ত্যাগের বিষয়ে সুস্পষ্ট নথি সংযুক্ত না থাকায় বিষয়টি শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে।

মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ডা. একেএম ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করলেও এর পক্ষে কোনো নথি জমা দেননি। তিনি হলফনামায় দাবি করেন, ২৮ ডিসেম্বর তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন।

বাছাইয়ের সময় তিনি জানান, নাগরিকত্ব ত্যাগের আবেদন করা হয়েছে এবং সোমবার এ বিষয়ে শুনানি হবে। তবে এখনো দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) সংসদীয় আসনে ‘দ্বৈত নাগরিকত্ব ছাড়ার জন্য করা আবেদন গৃহীত হওয়ার কোনো কাগজ জমা না দেওয়ায় জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আবদুল মোমেন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর ও আয়কর রিটার্নের কাগপত্র জমা না দেওয়ায়। আর খেলাপি ঋণ, সিটি করপোরেশনের বকেয়া বিল এবং হলফনামার শিক্ষা সনদের মিল না থাকায় নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।’

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে জমা পড়া ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে ৪১টি বাতিল হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে ১০২ জন প্রার্থীর মনোনয়নপত্র। যাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে তারা প্রত্যেকে আপিলের সুযোগ পাবেন। সোমবার থেকে আপিল শুরু হয়েছে, চলবে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। আপিল নিষ্পত্তির সময় ৯ দিন, ১০ থেকে ১৮ জানুয়ারি।

জানা যায়, চট্টগ্রামের ১৬টি আসনে ৪১ জনের মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ২৩টি মনোনয়নপত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নপত্র যথাযথভাবে না দেওয়া, স্বাক্ষরে গরমিল, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিকে এসব মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে।

এ বিষয়ে জানতে জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নকল সংগ্রহ করেছেন। আপিলের বিষয়টি প্রক্রিয়াধীন। আমার মনোনয়ন সংক্রান্ত সকল তথ্য, যোগ্যতা ও আইনি শর্ত পূর্ণাঙ্গ ও প্রশ্নাতীত সত্ত্বেও আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি একটি সাময়িক সিদ্ধান্ত, যা আপিল কর্তৃপক্ষের আইনগত ও নথিভিত্তিক উপস্থাপনার মাধ্যমে সহজেই সংশোধিত হবে। তিনি বলেন, আপিল শুনানিতে ইনশাআল্লাহ মনোনয়ন বৈধ ঘোষণা হবে। এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্‌ কালবেলাকে জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নকল সংগ্রহ করেছেন। কারা আপিল করবেন, আর কারা করবেন না; সেটি তাদের বিষয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X