চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

জামায়েতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক। ছবি : কালবেলা
জামায়েতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক। ছবি : কালবেলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি ও বাকলিয়া) আসনে প্রার্থী হয়েছেন একেএম ফজলুল হক। তিনি পেশায় চিকিৎসক হলেও আয়ের উৎস দেখিয়েছেন ব্যবসা ও চাকরিজীবী।

ফজলুল হকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও গত ২৮ ডিসেম্বর তিনি তা ত্যাগ করেছেন বলে হলফনামায় তুলে ধরেছেন। তবে, তার স্বপক্ষে কোনো কাগজ জমা দতে পারেননি। ফলে তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি আপিলের প্রস্তুতি নিচ্ছেন।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ফজলুল হক বেসরকারি পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ও মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। তার স্ত্রী আমেনা শাহীন শিক্ষকতার পাশাপাশি মেট্রোপলিটন হাসপাতালেরও পরিচালক। তারও সম্পদের পরিমাণ কোটির ঘরে। এমবিবিএস ডিগ্রিধারী হলেও আয়ের উৎস হিসেবে চিকিৎসা পেশার কথা বলেননি। নিজেকে ব্যবসায়ী ও চাকরিজীবী হিসেবে দেখিয়েছেন ফজলুল হক।

হলফনামায় নিজের প্রায় সাড়ে ৭ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন ফজলুল হক। তার স্ত্রী আমেনা শাহীনের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন সাড়ে ৪ কোটি টাকার বেশি। হলফনামায় তার ব্যবসা থেকে বছরে আয় ৭ লাখ ২০ হাজার টাকা ও চাকরি থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা। হাতে নগদ টাকার পরিমাণ ১৭ লাখ ১৩ হাজার ৮১২ টাকা ও স্ত্রীর নগদ টাকার পরিমাণ ৪৫ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা।

নিজের ব্যাংকে জমা ৯ লাখ ৮৬ হাজার ৫৩৩ টাকা ও স্ত্রীর ব্যাংকে জমার পরিমাণ ১৩ লাখ ৭৫ হাজার ১৪ টাকা। বন্ড, শেয়ার ও ঋণপত্র আছে ৪ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২৭০ টাকা ও স্ত্রীর আছে ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির মূল্য ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৬৩৯ টাকা ও স্ত্রীর ৮৭ লাখ ৫৫ হাজার টাকা। নিজের নামে একটি ও স্ত্রীর নামে তিনটি ফ্ল্যাটের কথা তুলে ধরেছেন।

বর্তমান করবর্ষে (২০২৫-২৬) তিনি তার বার্ষিক ১৯ লাখ ৭১ হাজার ২৪৬ টাকা আয় ও ৭ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৭৫১ টাকার সম্পদের বিপরীতে আয়কর দিয়েছেন ২ লাখ ৬১ হাজার। তার স্ত্রী আমেনার ১৫ লাখ ৯০ হাজার ৩৮৪ টাকা বার্ষিক আয় ও ৩ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৫০২ টাকার সম্পদের বিপরীতে ১ লাখ ১০ হাজার ৩৮৪ টাকা আয়কর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X