ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : কালবেলা

আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নিশ্চিত করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীদের সঙ্গে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। আমার বাবা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।

তিনি জানান, স্বাধীনতার ৫৫ বছর চললেও এই আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন। প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত এসব জনপদকে উন্নয়ন করার।

অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X