শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার

ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই সংসদ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’

রোববার (২৬ এপ্রিল) সংসদের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণে নারী প্রতিনিধিত্বের এক অনন্য দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে। কিন্তু দেশের যেকোনো সংকট উত্তরণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্রে সমাধানের প্রয়াস নেয়। এটি সংসদীয় গণতন্ত্রের খুবই ইতিবাচক দিক।’

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ-পরবর্তী ইউরোপীয় দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা এবং মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি সংসদে রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্বের অবস্থান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X