কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বুধবার (১৩ মে) ছিল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয় জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও এনসিপিসহ ২৫টি দল নির্বাচন কমিশনে (ইসি) তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। জমা দিয়েছে জামায়ত ও জাতীয় পার্টিসহ ২৫টি দল। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেষ দিনে ইসিতে জমা দেওয়া হিসাবে জাতীয় পার্টি বলছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারা নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে। ভোট উপলক্ষে প্রচারণা বাবদ ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ ১ লাখ ১৫ হাজার ও স্টাফ বাবদ ৬৫ হাজার টাকা খরচ করেছে দলটি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট ২৫টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের নির্বাচনী ব্যয় জমা দেয়নি। বাকিগুলো দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কমিশনে নথি উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে ব্যয় জমা দেওয়ার জন্য একমাস সময় বাড়ানো হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বলছেন, ইসি চাইলে এ সময় বাড়াতে পারে। আবার দলগুলোও সাধারণত সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এবার এখন পর্যন্ত কোনো দল সময় বাড়ানোর আবেদন করেনি।

এদিকে গত মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির নির্বাচনী ব্যয়ের হিসাবের বিবরণী অনুযায়ী, দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা।

এছাড়া জামায়াত সংবাদ সম্মেলন করতে ব্যয় করেছে ২২ হাজার ৮৪৮ টাকা। দলটির নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ হিসেবে মোট ব্যয় দেখিয়েছে।

ইসি সূত্র বলছে, নির্বাচনের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টি শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১০

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১২

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৩

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

১৫

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৬

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

১৭

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১৮

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১৯

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

২০
X