ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে জেতাতে ভোটের মাঠে তিন কন্যা

ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট দিচ্ছেন নবী উল্লাহ নবীর মেয়েরো।
ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট দিচ্ছেন নবী উল্লাহ নবীর মেয়েরো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীকে জেতাতে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন তার তিন কন্যা। বাবাকে জেতাতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন হাজেরা বেগম, জান্নাতুল ফেদৌস রুপালি ও তানজীম আক্তার সোনালী।

ধানের শীষ মার্কায় ভোট চাইতে রাজধানীর প্রবেশদার ডেমরা-যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় গণসংযোগ করেছেন তারা।

জানা যায়, সকাল-সন্ধ্যা নির্বাচনী প্রচারনা চালিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহর তিন কণ্যা। ।

তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ধানের শীষে ভোট দিয়ে তাদের বাবাকে নির্বাচিত করলে ডিএসসিসির ১৪টি ওয়ার্ড এলাকার জলাবদ্ধতা, গ্যাসের সমস্যা, সড়কবাতি, রাস্তা, ড্রেন, পয়নিস্কাশন ব্যবস্থা সংস্কার সহ উন্নয়ন করা হবে। এছাড়া নারীদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা ও তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সাবলম্বী করে তোলা হবে। প্রতীক পাওয়ার পর থেকেই এসব উন্নয়নের প্রশ্রুতি নিয়ে ভোটারের ঘরে ঘরে হাজির হচ্ছেন তারা।

বিএনপি প্রার্থীর মেয়েরা বলেন, আগামী দিনে আমারা কী কী উন্নয়ন করবো এসব মেসেজ নিয়ে ঢাকা-৫ আসনের প্রায় সাড়ে ৪ লাখ ভোটোরের প্রতিটি ঘরে যাচ্ছি। বিগত সরকারের আমলে আমার বাবার ওপর যে অমানবিক অত্যাচার-নির্যাতন করা হয়েছিল তা এলাকার মানুষের মনে আছে। সাধারণ ভোটারের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকাবাসী ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে নবী উল্লাহ নবীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X