ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব : নবী উল্লাহ

ঢাকা-৫ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আলহাজ নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা
ঢাকা-৫ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আলহাজ নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা

ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, আমি কোনো বিতর্কিত ভাবে নয়, জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত জনতার এমপি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকায় দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দূর করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এসব কথা বলেন তিনি। দিনব্যাপী ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

নবী উল্লাহ নবী বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে ঢাকা-৫ কে একটি বাসযোগ্য, নিরাপদ ও আধুনিক আসন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়ন এবং মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ঢাকা-৫ এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া নারীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের স্বাবলম্বী করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জামসেদুল আলম, সদস্য সচিব ফেরদৌস হোসেন রনিসহ নেতাকর্মীরা।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X