বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান : পুতুল

বাগাতিপাড়ায় নির্বাচনী জনসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ অন্যরা। ছবি : কালবেলা
বাগাতিপাড়ায় নির্বাচনী জনসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ অন্যরা। ছবি : কালবেলা

নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ একটি নতুন পথের যাত্রা শুরু করতে যাচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০০৪ সাল পর্যন্ত যে চিত্র বাংলাদেশের ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত চিত্র নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছে। আর সেই উন্নত এবং নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, যদি বলতে হয় বাংলাদেশে আমরা কোনো পরিবর্তন আনতে যাচ্ছি, তাহলে আমি বলব, আমি ফরজানা শারমিন পুতুল হচ্ছি সেই পরিবর্তন। যেই পরিবর্তন বাংলাদেশ আনতে চায়। নাটোর-১ সংসদীয় আসনে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী, আমি বিএনপির মনোনীত প্রার্থী।

তিনি আরও বলেন, বিএনপি আমাকে নাটোর-১ আসন থেকে ধানের শীষের মত একটি সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। কেবলমাত্র লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন সাধনের জন্য নয়, সারা বাংলাদেশের পরিবর্তন করার জন্য।

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে বিএনপির এ প্রার্থী বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।

পুতুল বলেন, এ লালপুর-বাগাতিপাড়ায় মাত্র রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির করেই আমরা ক্ষান্ত হব না। আগামী ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত হয়ে এ লালপুর বাগাতিপাড়াতে ঘরে ঘরে মানবসম্পদের উন্নয়ন করে তারপর ফারজানা শারমিন পুতুলের উন্নয়ন সাধন হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X