খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেড় বছর পর অফিসে গেলেন আ.লীগের নেতাকর্মীরা

শঙ্খ মার্কেটস্থ খুলনা মহানগর আওয়ামী লীগের অফিস। ছবি : কালবেলা
শঙ্খ মার্কেটস্থ খুলনা মহানগর আওয়ামী লীগের অফিস। ছবি : কালবেলা

প্রায় দেড় বছরেরও বেশি সময় পরে অফিসে গেলেন কার্যক্রম নিষিদ্ধ খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের ২ দিন পর তারা অফিস খুলে সেখানে প্রবেশ করেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরের কয়েকজন নেতাকর্মী তালা খুলে অফিসে প্রবেশ করেন।

তারা অফিস রুমের সামনের খোলা চত্বরে মেইন রোড সংলগ্ন অংশের একটি খুঁটিতে জাতীয় পতাকা টাঙান। এরপর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুটি ছবি পাশাপাশি রেখে ফুল দিয়ে মাল্যদান করেন।

নেতা-কর্মীরা প্রায় ঘণ্টাখানেক অফিসে অবস্থান করেন। এ সময় তাদেরকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পরে অফিসে তালা লাগিয়ে তাদেরকে চলে যেতে দেখা যায়।

এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে নেতাকর্মীরা এসে অফিসে প্রবেশ করেন।

জানা যায়, চব্বিশের গণ-অভ্যুত্থানের শেষ দিকে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্রজনতা এই অফিসটির তালা ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। সে সময় থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। আদালতের নির্দেশে দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারও ইন্ধন রয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X