সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার ‘তাণ্ডব’ : এক সপ্তাহে সাংবাদিকসহ ৩ জনের ওপর হামলা

আহত বাবু গাজী ও অভিযুক্ত যুবদল নেতা নুর ইসলাম।
আহত বাবু গাজী ও অভিযুক্ত যুবদল নেতা নুর ইসলাম।

সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলামের বিরুদ্ধে এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনকে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

সবশেষ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হাজরাকাটি গ্রামে বাবু গাজী নামে এক যুবককে পিটিয়ে আহত করার মধ্য দিয়ে এলাকায় পুনরায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নূর ইসলাম ও তার বাহিনীর সদস্যরা যথাক্রমে স্থানীয় কেটন সরদার ও সাংবাদিক জহর হাসান সাগরের ওপর হামলা চালায়। যুবদল নেতা নুর ইসলামের নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিক জহর হাসানের ওপর এই হামলা চালানো হয়। এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি তালা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

শনিবারের ঘটনায় আহত বাবু গাজী জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নুর ইসলাম উপস্থিত হয়ে অযাচিতভাবে বিতর্কে জড়ান। এর প্রতিবাদ করলে নুর ইসলাম চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করেন। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই নুর ইসলাম এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। দখল, চাঁদাবাজি ও মারধরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

খলিলনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রব জানান, নুর ইসলাম তার পৈতৃক জমি ও দোকানঘর দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। এসব অভিযোগে তাকে দুই দফায় সেনাবাহিনী হেফাজতে নেওয়া হলেও তার স্বভাবের পরিবর্তন হয়নি।

অভিযুক্ত নুর ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তথ্য মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে কথা বলার একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, হাসপাতালে গিয়ে আহত সাংবাদিককে দেখে এসেছি। সাংবাদিক বা সাধারণ মানুষের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আমরা সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সাংবাদিককে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাবু গাজীর ওপর হামলার ঘটনাটিও পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

কালবেলা/আরএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১০

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১১

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১২

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৩

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৪

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৫

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৬

শোকেরও ছুটি নেই

১৭

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৮

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৯

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

২০
X