মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর

বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সেতু ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সেতু ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং সেতু ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ঘোষণা চূড়ান্ত। কোনো ছাড় নেই, কোনো দয়া নেই। যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। কেউ তদবির করতে আসবেন না। অপরাধী যে-ই হোক, যত প্রভাবশালীই হোক না কেন— আইনের হাত থেকে তার রক্ষা নেই। রাজনৈতিক পরিচয় বা সুপারিশ দিয়ে আইনের গতি রোধ করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, প্রশাসনের অ্যাকশনের পাশাপাশি আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে চাই। আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখুন।

জেলেদের সরকারি সহায়তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেহেন্দিগঞ্জে ২৩ হাজার ৫০০ জেলে কার্ড রয়েছে। প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা সব তালিকা টাঙিয়ে দেব এবং মাইকিং করে জানানো হবে। চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না। এক ছটাক চাল কম দিলেও আপনারা আমাদের জানাবেন; কারণ জনগণের প্রতিটি বিষয়ের ওপর তথ্য জানার অধিকার আছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিমন্ত্রী জনগণের অধিকার রক্ষায় এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X