সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

আমিনবাজারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : কালবেলা
আমিনবাজারে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : কালবেলা

রাজধানীর পাশের এলাকা আমিনবাজারকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আমিনবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ডিবির একটি দল। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। মাদকের বিস্তার রোধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার চালানটি রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X