কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:২১ এএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

সোমবার রাতে কাবার গায়ে পরানো হয় স্বর্ণখচিত গিলাফ। ছবি : কালবেলা
সোমবার রাতে কাবার গায়ে পরানো হয় স্বর্ণখচিত গিলাফ। ছবি : কালবেলা

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।

ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মহররম মাসের শুরুর সময়টাকেই বেছে নিয়েছেন মসজিদুল হারাম ও মীনার মাসজিদ কর্তৃপক্ষ।। এ বছরও সেই ধারাবাহিকতায় পুরোনো গিলাফ অপসারণ করে নতুন কিসওয়া স্থাপন করা হয়েছে। নতুন গিলাফ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করেন।

কাবার গিলাফ, যা আরবিতে ‘কিসওয়া’ নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের নিরলস পরিশ্রমে প্রস্তুত হয় এই গিলাফ। দেশটির ঐতিহ্যবাহী নিয়ম অনুসারে সাতটি ধাপে সম্পন্ন করা হয় এর নির্মাণকাজ।

নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। এর ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অলঙ্কৃত করা হয়েছে। এসব আয়াত লেখার জন্য প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X