রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘ছোট্ট স্বপ্ন’

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সামগ্রী উপহার দিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। ছবি : কালবেলা
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সামগ্রী উপহার দিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও ঈদ সামগ্রী উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’।

শনিবার (১৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ছোট্ট স্বপ্ন স্কুলের শিশুদের এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, ইসলামে ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের মডারেটর সৈয়দ নাঈমুর রহমান সোহেল ও কেশব চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে ছোট স্বপ্নের নবম কমিটির সভাপতি তাহমিদ জাকি, অষ্টম কমিটির সহ-সভাপতি আকাশ মন্ডল এবং বর্তমান কমিটির সভাপতি মো. আব্দুল আজিম শেখ, সহ-সভাপতি সাকিব মোল্লা, মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে শতাধিক কোমলমতি শিশুর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার হাতে পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের ঝিলিক।

‘স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, শিক্ষার আলো ছড়াতে চাই’- এ মূলমন্ত্রকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর জীবনে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আজকের এই ক্ষুদ্র প্রয়াস।

বক্তারা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আধুনিক প্রাঙ্গণে একদল প্রাণবন্ত তরুণের সাথে শিশুদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, ছোট্ট স্বপ্ন সংগঠনটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্ল্যাটফর্ম, যা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X