হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার সোহেল রানা। ছবি : কালবেলা
গ্রেপ্তার সোহেল রানা। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩টি হত্যা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।

গ্রেপ্তার আসামি সোহেল রানা জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার আমির।

জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামী করা হয় সোহেল রানাকে। ওই মামলায় পরোয়ানা জারি করে লালমনিরহাট আদালত। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ৩টি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X