পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে ‘গেটের টাকা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪

বিয়েবাড়িতে ভাঙচুর চেয়ার-টেবিল। ছবি : কালবেলা
বিয়েবাড়িতে ভাঙচুর চেয়ার-টেবিল। ছবি : কালবেলা

পটুয়াখালীর দশমিনায় বিয়েবাড়িতে গেটের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় বরপক্ষের প্রায় তিন লাখ টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বরপক্ষের ৩ জন এবং কনেপক্ষের ১ জন রয়েছেন। আহতরা হলেন, বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনের মামা জামাল হাওলাদার (৪০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়েবাড়ির গেটে টাকা নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে নারী সদস্যের গায়ে লাঠি লাগার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে চারজনকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে একজনকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কনের বাবা সাগর মিয়া জানান, পাঁচ মাস আগে পারিবারিকভাবে রাকিব ও একমাত্র মেয়ের বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার (২৫ মার্চ) তারা আমাদের বাড়িতে কনে আনতে যায়। কনে বরের বাড়িতে নিয়ে আসলে আমরা আজ আমাদের বাড়িতে জামাইসহ নিতে যাই। পরে অনুষ্ঠানে গেটের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি।

বরের বড় ভাই হারুনার রশিদ মল্লিক অভিযোগ করেন, গেটের টাকা নিয়ে বিরোধের জেরে কনে পক্ষের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং অনুষ্ঠানের নগদ প্রায় দুই লাখ টাকা লুট করা হয়েছে।

উভয় পক্ষই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

দশমিনা থানার কর্মকর্তা (ওসি) ইমাম মেহেদী জানান, এ বিষয়ে এখনো আমরা কোনো তথ্য পাইনি, অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১১

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১২

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৩

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৪

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৫

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৬

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৭

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৮

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৯

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

২০
X