দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তা অবরোধ করার অভিযোগ 

রাস্তা অবরোধে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
রাস্তা অবরোধে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি পূর্ব কার্তিকপাশা গ্রামে প্রভাব খাটিয়ে একটি চলাচলের রাস্তা অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) কার্তিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি হঠাৎ করে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ফলে ১০টি পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়া, স্কুল-কলেজে যাওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় হয়ে উঠেছে।

অভিযোগকারীরা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে তাদের চলাচলের পথটি বন্ধ করে দেন।

ভুক্তভোগীরা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনেও সাড়া মেলেনি।

দুমকি থানার কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X