নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে মেঘনাপাড় পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় পরিস্কারকৃত মেঘনা নদীর পাড় | ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় পরিস্কারকৃত মেঘনা নদীর পাড় | ছবি : কালবেলা

পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ‘প্রত্যাশার আলো’ যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর পাড় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় নদীর তীরবর্তী পাড়ের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

​অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল বর্জ্য অপসারণ করেন।

​পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্রের সভাপতি মনির হোসেন শাহীন বলেন, নদী আমাদের প্রকৃতির সম্পদ। কিন্তু অবহেলা আর অসচেতনতার কারণে নদীর পাড় আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দেড় কিলোমিটার এলাকাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমাদের এই ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্যামগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল।

যুবকদের এই কাজের প্রশংসা করে তিনি বলেন, তরুণরাই সমাজের শক্তি। মেঘনা নদীর পাড় পরিষ্কার রাখার এই উদ্যোগটি সত্যিই দৃষ্টান্তমূলক। মেম্বার হিসেবে আমি এই মহৎ কাজের সঙ্গে আছি এবং আশা করি এলাকার মানুষও এখন থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে নদী রক্ষায় সবাই এগিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X