চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামান। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার বাদীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে এই সাক্ষ্যগ্রহণ পর্বের সূচনা হয়।

বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদী ও দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান সাক্ষ্য প্রদান করেন। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন।

দুদকের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য দিয়ে ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ঋণ নেওয়া হয়। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ এই ঋণ অনুমোদন করে। পরবর্তীতে ঋণের টাকা চারটি ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর ও নগদ উত্তোলন করা হয়।

তদন্তে জানা গেছে, আত্মসাৎকৃত এই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনা হয়েছে এবং জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসেবে জমা দিয়ে দায় সমন্বয় করা হয়েছে।

এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

রোববার শুনানি চলাকালে কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে উপস্থিত করা হয়। মামলায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, রোববার মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা মো. মশিউর রহমান আদালতে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। মামলায় মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X