ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

রাতে সরকারি অফিস খোলা নিয়ে গণঅধিকার ও ছাত্রদলের সংঘর্ষ 

গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
গণঅধিকার-ছাত্রদলের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অফিস খোলা রেখে কাজ চলছিল উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসে। পরে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অফিস খোলা কেন সেজন্য সেখানে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ।

রাতে অফিস খোলা রেখে কাজ চলায় সেখানে কারণ জানতে যান গণঅধিকার পরিষদের নেতারা। নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে গণঅধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে কর্মকর্তা ও অফিস সহকারীকে মারধর করার অভিযোগ ওঠে।

পরে গণঅধিকার পরিষদের নেতা মামুন ও তার কর্মীরা যখন ফিরে যাচ্ছিলেন, তখন পিআইও নুরুন্নবী সরকার ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ উঠেছে। সেখানে ছাত্রদলের কিছু নেতাকর্মী উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও সঠিক সংখ্যা জানা যায়নি।

রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, বিষয়টি অবগত হয়েছি। আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১০

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১১

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১২

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৩

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৪

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৫

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৬

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৭

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৯

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

২০
X