কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এআই দিয়ে ছবি-কণ্ঠ নকল করে প্রতারণা, কঠোর হুঁশিয়ারি আজহারীর

মিজানুর রহমান আজহারী | ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী | ছবি : সংগৃহীত

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী- এর ছবি, ভিডিও ও কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ক্লোন করে বড় ধরনের ডিজিটাল প্রতারণা চালাচ্ছে একটি চক্র—এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতারক চক্রকে সতর্ক করলে সাময়িকভাবে এ কার্যক্রম বন্ধ থাকলেও এখন আবার নতুন করে প্রতারণা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রতারক চক্রের বিরুদ্ধে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই ইসলামি আলোচক।

পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি কিছু কুচক্রী মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

মাওলানা আজহারী জানান, দুই মাস আগেও তিনি এই প্রতারক চক্রের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছিলেন। তখন চক্রটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন আবারও সক্রিয় হয়ে উঠেছে।

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ইতোমধ্যে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজহারী বলেন, ইতোমধ্যে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও চলমান রয়েছে।

যারা এই জালিয়াতির সাথে জড়িত, তাদের সতর্ক করে আজহারী বলেন, আপনারা দেশ বা বিদেশের যেখানেই থাকুন না কেন, আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর।

অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন। হাসানাহ ফাউন্ডেশন (Hasanah Foundation) কিংবা আমার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রমোশন করা হয় না।

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই অফিশিয়াল সূত্র থেকে যাচাই করতে হবে। তিনি আরও জানান, হাসানাহ ফাউন্ডেশন বা তার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রচারণা করা হয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X