কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব নিয়েই প্রথমে কী করবেন, জানালেন তামিম

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পরই অ্যাডহক কমিটির ১১ সদস্যকে নিয়ে সন্ধ্যায় সভার আয়োজন করেন তামিম ইকবাল। সভায় সশরীরে ৬ জন ও অনলাইনে ৫ জন উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরো দুই পরিচালক। সেখানে দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজের কথা জানালেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের দায়িত্বের কথা তুলে ধরলেন তিনি।

তামিম বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা। এরপর যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই প্রক্রিয়ার পথ ধরে শুধু মুখের কথায় নয়, কাজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি ফুটিয়ে তোলা।’

তিনি বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (অ্যাডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে তিন মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে করতে পারি সে চেষ্টায় করব।’

তামিম ইকবাল বলেন, ‘গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X