হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার

হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি : কালবেলা
হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এই বিপুল তেল জব্দ করা হয়।

বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ তেলগুলো লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো অপচেষ্টা রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X