চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে করে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া আট জনের মধ্যে ছয় জন নগরীর ও দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। এদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার এনপিএমএল ও আইপিএইচ ল্যাবে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৩০৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ১৯০ জন এবং জেলার বিভিন্ন উপজেলার ১১৫ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন শনাক্ত হয়েছে। এই নিয়ে হামে আক্রান্তের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রোগী ভর্তি আছে। এছাড়া ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X