খুলনা ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম (৪৪) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। তিনি নাদিম ইসলামের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামের হামিদুল ইসলাম ও মিম্মি বেগমের ছেলে নাদিম ইসলাম শুক্রবার সকাল ৮টার দিকে তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হন। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ ঘটনা দেখে স্থানীয়রা ওই ছেলেকে মারধর করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলেকে আটক করে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাধা দেন। আটক ব্যক্তিকে ছেড়ে না দেওয়ার কারণে গ্রামের মানুষ পুলিশের ওপর হামলা চালায়। নিজেদের রক্ষার জন্য পুলিশ পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থল থেকে মিম্মি বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

রূপসা উপজেলা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উত্তেজিত গ্রামবাসীর আক্রমণ থেকে রক্ষা পেতে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে।

খুলনার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X