ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

জেলি দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড

কৃত্রিম দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত জেলি ধ্বংস করা হয়। ছবি : কালবেলা
কৃত্রিম দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত জেলি ধ্বংস করা হয়। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদে শাস্তির আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার অষ্টমনিষ্যা ইউনিয়নের সিংগারি গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরি করে তা বাজারে বিক্রি করে আসছিলেন। শনিবার গভীর রাতে তার বাড়িতে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলি দিয়ে কৃত্রিম দুধ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২০০ লিটার জেলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। জব্দ এই জেলি জনসম্মুখে ধ্বংস করার নির্দেশ দেন আদালত। অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ তৈরির দায়ে অভিযুক্তকে জেল ও জরিমানা করা হয়েছে। জব্দ জেলি ধ্বংস করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X