শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরিঘাটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালিব (৫৫) ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। তিনি একজন মৎস্য শিকারি ছিলেন।

মোতালিবের সহকর্মী মুজিবুর রহমান বলেন, আব্দুল মোতালিবসহ আমরা তিনজন ধনু নদে মাছ শিকারের জন্য ঈশ্বরগঞ্জ থেকে ভোরে এসেছি। এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে রওনা হয়ে মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ পড়েছি। তারপর সেখান থেকে রওনা হয়ে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে পৌঁছাই।

তিনি আরও বলেন, বরশি ফেলে মাছ ধরার সময় ৯টার দিকে হঠাৎ ব্যাপক বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বিকট বজ্রপাতের পর আব্দুল মোতালিবকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়। বাড়িতে খবর দেওয়া হয়েছে, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা খালিয়াজুরীর উদ্দেশে রওনা হয়েছেন।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X