নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে জখম

র‍্যাব কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যান র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা
র‍্যাব কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যান র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের তিন কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‍্যাব কর্মকর্তারা হলেন, মাহি, ইব্রাহিম ও নজিবুল। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় র‍্যাব কর্মকর্তা নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে র‍্যাব কর্মকর্তা মাহি, ইব্রাহিম ও নজিবুল মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যান। এ সময় কয়েকজন সন্ত্রাসী র‍্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে র‍্যাবের তিন কর্মকর্তা গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, র‍্যাবের তিন কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X