মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব : হেফাজত আমির

শাপলা চত্বর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : কালবেলা
শাপলা চত্বর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে।

মঙ্গলবার (০৫ মে) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে শাপলা চত্বরের নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

হেফাজতে ইসলাম ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ৫ মে আলেম হত্যার এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় আমরা হতাশ। ভবিষ্যতে এ ঘটনার যথাযথ স্বীকৃতি ও বিচার কার্য সম্পন্ন হবে এই প্রত্যাশা করছি।

হেফাজতে ইসলামের ফটিকছড়ি উপজেলা শাখার আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হারুন আজিজি। এছাড়াও বক্তব্য দেন— সংগঠনের যুগ্ম মহাসচিব জুনায়েদ বিন জালাল, শাহজাহান ইসলামাবাদী, শওকত বিন হানিফ, ছালামত উল্লাহ, রহমত উল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১০

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১১

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১২

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৩

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৭

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৮

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৯

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

২০
X